
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। এই লক্ষ্য পূরণে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি এবং এজন্য বিশ্বনেতাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার এবং একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র: আলোকিত বাংলাদেশ