
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল ও এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়। তারেক রহমান তার বার্তায় নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য কামনা করেন এবং ভারতের সাধারণ মানুষের প্রতি তার সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি মোদির কর্মোদ্যম ও দীর্ঘায়ু কামনা করে তার জন্মদিনের বিশেষ মুহূর্তে শুভকামনা জ্ঞাপন করেন।
তারেক রহমানের শুভেচ্ছার জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মোদি লেখেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সদয় কথাগুলোর আমি গভীরভাবে প্রশংসা করি। দুই দেশের শীর্ষ নেতাদের এই পারস্পরিক সৌজন্যমূলক বার্তা কূটনৈতিক পরিমণ্ডলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: মানবজমিন