
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. গোলাম মোর্শেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, মো. সাইফুল ইসলাম জয় বর্তমানে ইয়োফাসের সেক্রেটারি এবং ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। রূপগঞ্জের ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার জন্য তিনি বেশ প্রশংসিত ছিলেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ