
শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নতির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ী নেতারা।
বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম জানান, প্রধানমন্ত্রীর আশ্বাসের ফলে আগামীকাল থেকেই কলকারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটবে, যা স্বাভাবিক উৎপাদনে ফিরতে সাহায্য করবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সংকট সৃষ্টির আগের অবস্থায় আমরা আগামীকাল রাত থেকেই ফিরে যেতে পারব।’ তিনি আরও জানান, ব্যবসায়ীদের জন্য এটিই আজকের বৈঠকের সবচেয়ে স্বস্তিদায়ক খবর।
সূত্র: মানবজমিন