জাতীয়

আগস্টের প্রথম পাঁচ দিনে দেশে এলো ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

  প্রতিনিধি 7 August 2026 , 1:21:16 প্রিন্ট সংস্করণ

আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৩৪৪ কোটি ৪০ লাখ টাকার সমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে সদ্য বিদায়ী জুলাই মাসে দেশে মোট ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যার স্থানীয় মুদ্রায় মান প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে ২৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর এই ইতিবাচক প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content