প্রতিনিধি 22 September 2026 , 8:31:57 প্রিন্ট সংস্করণ

ইসরায়েল ও মরক্কো তাদের বিদ্যমান কূটনৈতিক মিশনগুলোকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালজের মধ্যস্থতায় অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসিম বৌরিতা এ সংক্রান্ত দুটি পূর্ণাঙ্গ চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত নিয়োগের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির নতুন পথ উন্মুক্ত হলো।
সূত্র: গালফ বাংলা



















