জাতীয়

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার: কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ মন্ত্রণালয়ের

  প্রতিনিধি 3 August 2026 , 4:19:11 প্রিন্ট সংস্করণ

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, গ্রাহকদের কাছ থেকে পাওয়া অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত পূর্বের সব অভিযোগ বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো এরই মধ্যে সমাধান করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। তবে কোনো গ্রাহকের প্রকৃতই অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলে, তিনি প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। এমন আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কোনো প্রকার প্রমাণ ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content