জাতীয়

র‍্যাব বিলুপ্ত করে নতুন কাঠামোয় এসআরবি বিল জাতীয় সংসদে পাস

  প্রতিনিধি 10 September 2026 , 1:13:18 প্রিন্ট সংস্করণ

আইনশৃঙ্খলা রক্ষার নতুন কাঠামো তৈরির লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন। সংসদীয় আলোচনায় বিলটির বিভিন্ন ধারার ওপর আপত্তি জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বিলটি অনুমোদন না করার আহ্বান জানালেও শেষ পর্যন্ত তা কণ্ঠভোটে পাস হয়।

সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতে, নতুন এই আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া বাহিনীর প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে একটি কার্যকর আইনি কাঠামো তৈরি হবে।

নতুন এই কাঠামোর মূল লক্ষ্য হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর কার্যক্রমকে আরও দক্ষ ও সুসংগঠিত করা। বিশেষ পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পেশাদারিত্বের মানোন্নয়নে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content