প্রতিনিধি 16 September 2026 , 11:39:45 প্রিন্ট সংস্করণ

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমার দিকে চালানো ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশ দৃঢ়ভাবে মনে করে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষার প্রতি সব পক্ষকে সব সময় পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে এবং তা নিশ্চিত করা বাঞ্ছনীয়।
সূত্র: মানবজমিন


















