প্রতিনিধি 16 August 2026 , 8:06:09 প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন অভাবনীয় সাফল্য অর্জন করল টাইগাররা।

আজ রোববার (১৬ আগস্ট) এই ঐতিহাসিক জয়ের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। কিশোরগঞ্জের পথে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী ম্যাচ জয়ের খবর পান এবং তাৎক্ষণিকভাবে দলের সাথে কথা বলেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের।
খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস এবং দলগত প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য।’ প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা দলের খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
আজ রোববার (১৬ আগস্ট) ভিডিও কলের মাধ্যমে প্রধানমন্ত্রী বিজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে এই অবিস্মরণীয় অর্জনের জন্য শুভেচ্ছা জানান।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















