জাতীয়

আগামী অর্থবছরেই চালু হচ্ছে আট বিভাগীয় ক্যান্সার হাসপাতাল

  প্রতিনিধি 8 September 2026 , 4:20:26 প্রিন্ট সংস্করণ

দেশের আটটি বিভাগে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালগুলোতে আগামী অর্থবছরের মধ্যেই পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে তিনি এই জবাব দেন।

প্রতিমন্ত্রী জানান, ১৫ তলাবিশিষ্ট এসব বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের সমন্বিত চিকিৎসা একই ছাদের নিচে পাওয়া যাবে। এই হাসপাতালগুলো চালু হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content