প্রতিনিধি 24 August 2026 , 3:22:37 প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যের মর্যাদাপূর্ণ ‘ট্যাব গ্লোবাল মিডল ইস্ট অ্যাওয়ার্ডস ২০২৬’ আসরে কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক বা ‘বেস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যাংক ইন কাতার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে দ্য কমার্শিয়াল ব্যাংক। আধুনিক আর্থিক ব্যবস্থাপনা এবং গ্রাহকদের জন্য ব্যক্তিগত ও পরামর্শভিত্তিক বিনিয়োগ সেবায় ব্যাংকের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়েছে।

গত চার বছরে কমার্শিয়াল ব্যাংক তাদের সম্পদ ব্যবস্থাপনা ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং উদ্ভাবনী সব আর্থিক পণ্যের সমন্বয়ে ব্যাংকটি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে গ্রাহকদের বিনিয়োগের সুযোগ সহজতর করেছে। গ্রাহকদের সম্পদ সুরক্ষা এবং তা বৃদ্ধিতে ব্যাংকটির প্রতিশ্রুতি এই অর্জনের পেছনে মূল ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
এই অর্জন নিয়ে ব্যাংকের গ্রুপ প্রধান নির্বাহী (GCEO) স্টিফেন মস বলেন, গ্রাহকদের বিশ্বাস, দক্ষতা এবং তাদের ব্যক্তিগত চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে সেবা প্রদান করা হচ্ছে, এই পুরস্কার তারই প্রতিফলন। এই স্বীকৃতি ব্যাংকের কাজের মানকে আরও উন্নত করতে এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও ভালো সেবা প্রদানে উৎসাহ জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: গালফ বাংলা



















