প্রতিনিধি 16 August 2026 , 10:41:02 প্রিন্ট সংস্করণ

ক্রাইমিয়ার সেভাস্তোপোলে একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে ইউক্রেনের পক্ষত্যাগী উচ্চপদস্থ কমান্ডার রবার্ট শাগিভ নিহত হয়েছেন। ৪৯ বছর বয়সী শাগিভ ক্রেমলিনের ব্ল্যাক সি ফ্লিটে কর্মরত ছিলেন। এই বিস্ফোরণের ঘটনায় ৩২ বছর বয়সী মারগারিটা রিউট নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রুশ নিরাপত্তা বাহিনী। নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ক্রাইমিয়ার সেভাস্তোপোল এলাকা থেকেই তাকে আটক করা হয়।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের বরাতে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, শাগিভ যে পথ দিয়ে যাচ্ছিলেন, সেখানে একটি ময়লার বিনের ভেতরে বিস্ফোরকটি লুকিয়ে রাখা হয়েছিল। রিউট সেটি সেখানে পেতে রাখেন এবং শাগিভ পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দের কারণে স্থানীয়রা প্রথমে এটিকে ড্রোন হামলা বলে ধারণা করেছিলেন। রাশিয়াভিত্তিক ই২ডব্লিউ নিউজের প্রতিবেদন অনুযায়ী, রিউটকে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং তিনি হামলার দায় স্বীকার করেছেন।
রুশ কর্তৃপক্ষের দাবি, কিয়েভের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে, যদিও এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রিউট কখন বা কীভাবে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হলেন, তা নিয়েও অস্পষ্টতা রয়েছে। হত্যাকাণ্ডের পরপরই তিনি রাশিয়া ছাড়ার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে। গ্রেপ্তারের পর এক প্রশ্নের জবাবে রিউট জানান, এই কাজের জন্য তিনি কোনো অনুশোচনা বোধ করছেন না।
রিউটের জন্ম রাশিয়ার ইরোস্লাভ-১ এলাকায় এবং তিনি সোচিতে বসবাস করতেন। প্রায়ই তিনি ক্রাইমিয়া সফর করতেন এবং এসকর্টদের ওয়েবসাইটেও তার উপস্থিতি দেখা গেছে। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ইউক্রেনের এক ড্রোন হামলার পর ট্রেনে ইউক্রেনপন্থি মন্তব্য করায় তাকে আটক করা হয়েছিল। সে সময় তাকে দুই দিন হেফাজতে রাখা হয় এবং রাশিয়ার সেনাবাহিনীর অবমাননার দায়ে জরিমানা করা হয়। বর্তমানে বোমা হামলার অভিযোগ প্রমাণিত হলে রিউটকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
রিপোর্টে বলা হয়, বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন ৪৯ বছর বয়সী শাগিভ।
নিরাপত্তা রক্ষাকারী বিভাগের সঙ্গে সম্পর্কযুক্ত টেলিগ্রাম চ্যানেলকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, শাগিভের কাছে একটি ময়লা ফেলার বিনের ভিতরে বিস্ফোরক ডিভাইস পেতে রাখে রিউট।
রাশিয়ান এসকর্টের পাতা বোমায় প্রাণ হারালেন ইউক্রেনের পক্ষত্যাগী উচ্চ পদস্থ একজন কমান্ডারের।
নিউ ইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছে, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া অনেক দিন আগেই দখল করে নিয়েছে ক্রাইমিয়া অঞ্চল।
সূত্র: মানবজমিন


















