প্রতিনিধি 9 September 2026 , 9:35:31 প্রিন্ট সংস্করণ

ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস এবং বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এই প্রকল্প কার্যকর হলে বিবাহ ও তালাক নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল রূপ পাবে।

প্রকল্পটির আওতায় প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নে পাইলট কার্যক্রম শুরু করা হচ্ছে। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা। আইনমন্ত্রী জানান, এই ডিজিটাল পদ্ধতির ফলে ভুয়া তালাক, গোপন বিবাহ, জাল সনদ তৈরি এবং বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ রোধ করা সম্ভব হবে। এছাড়া অনলাইনে দ্রুত তথ্য যাচাই এবং ডিজিটাল সার্টিফিকেট প্রাপ্তি নিশ্চিত করা যাবে।
একই অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা যদি আপিল করেন, তবে পরবর্তী আইনি পদক্ষেপ আইন অনুযায়ী নির্ধারিত হবে।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















