প্রতিনিধি 20 September 2026 , 7:46:30 প্রিন্ট সংস্করণ

দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত পলিসিসটিক সিনড্রোম সচেতনতা সপ্তাহের এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা ‘পলিসিসটিক ওভারি সিনড্রোম’ (পিসিওএস) বর্তমানে দেশে বন্ধ্যাত্বের হার বাড়াচ্ছে। আলোচনায় উঠে আসে যে, বাংলাদেশে প্রতি ১০০ জনে ৮ থেকে ১০ জন নারী এই সমস্যায় ভুগছেন। বিশ্বমানের চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরিতে চীনসহ আধুনিক দেশগুলোর প্রযুক্তি দ্রুত দেশে আনতে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















