প্রতিনিধি 6 September 2026 , 5:59:56 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলাম। রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।

এর আগে গত ২৬ জুলাই বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে ওএসডি করা হলে পদটি প্রায় এক সপ্তাহ শূন্য থাকে। এরপর ২ আগস্ট জিয়াউল হককে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হলে পদটি পুনরায় খালি হয়। সবশেষ ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রতিবেদনে যোগ করা তথ্য: এর ৫ দিন পর ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















