আন্তর্জাতিক

মার্কিন সেন্টকম কমান্ডারের সাথে সৌদি যুবরাজের উচ্চপর্যায়ের বৈঠক

  প্রতিনিধি 16 September 2026 , 5:02:58 প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যের বিদ্যমান আঞ্চলিক পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। জেদ্দায় অনুষ্ঠিত এই আলোচনায় দুই দেশের পারস্পরিক কৌশলগত সম্পর্ক জোরদারের পাশাপাশি ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকটিতে মার্কিন প্রতিনিধিদলের সাথে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন সৌদি যুবরাজ। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, সভায় সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির প্রতিমন্ত্রী, ক্যাবিনেট সদস্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান। এছাড়া উভয় দেশের সামরিক ও কূটনৈতিক পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের দৃষ্টিতে, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন সেন্টকম প্রধানের এই সৌদি সফর ও শীর্ষ পর্যায়ের বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করা এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উচ্চপর্যায়ের সংলাপ নতুন গুরত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content