প্রতিনিধি 26 August 2026 , 7:42:53 প্রিন্ট সংস্করণ

পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে পরিণত করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে এবং তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, সাম্প্রতিক সময়ে রংপুরের ঘটনাসহ জাতীয়ভাবে আলোচিত প্রতিটি অপরাধের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। যৌক্তিক সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা সম্ভব হয়েছে। রামিসা হত্যাসহ অন্যান্য আলোচিত ঘটনার উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা সমীচীন হবে না। সরকার অপরাধ দমনে তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















