সারাদেশ

পশ্চিমবঙ্গে নাবালিকা মায়েদের সংখ্যা উদ্বেগজনক, কঠোর ব্যবস্থা নেওয়ার পথে সরকার

  প্রতিনিধি 9 September 2026 , 2:58:14 প্রিন্ট সংস্করণ

পশ্চিমবঙ্গে নাবালিকা বিবাহ এবং নাবালিকা অবস্থায় সন্তান প্রসবের হার ভারতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মাত্র ছয় মাসে রাজ্যে ৬০ হাজার নাবালিকা সন্তান প্রসব করেছে। এই উদ্বেগজনক তথ্য সামনে আসার পর রাজ্য সরকার কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, নাবালিকা বিবাহ ও সন্তান প্রসবকে এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ ধরনের ঘটনায় অভিযুক্ত স্বামীর কাছে বয়সের প্রমাণ চাওয়া হবে এবং নাবালিকা প্রমাণ হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হবে এবং তাকে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে। বিদ্যমান আইন অনুযায়ী, এ অপরাধের দায়ে জেল, যাবজ্জীবন কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে।

তদন্তের আওতায় আনা হবে নাবালিকার বাবা-মায়ের ভূমিকাও, তারা কোনো চাপ প্রয়োগ করেছিলেন কি না তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি, এই বিয়ে সম্পন্নকারী পুরোহিত ও কাজীদের দায়বদ্ধতাও তদন্ত করা হবে। স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, এই ৬০ হাজার প্রসবের পুরোটাই প্রাতিষ্ঠানিক অর্থাৎ হাসপাতালে সম্পন্ন হয়েছে। নাবালিকা মায়েদের ক্ষেত্রে প্রসবকালীন মৃত্যুহার নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content