প্রতিনিধি 19 August 2026 , 5:44:58 প্রিন্ট সংস্করণ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী। তাকে ভারত সরকার দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছে এবং তার সফরের অপেক্ষায় ভারত এখনো অধীর আগ্রহী। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের যে সম্পর্ক রয়েছে, তার প্রতি সম্মান রেখেই দুই দেশের সমঅধিকারের সম্পর্ক চায় ভারত।’ তিনি আরও জানান, বাংলাদেশের বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভারতও এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থানে বিশ্বাস করে।
এই সফর সম্পন্ন হলে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ে আরও কার্যকরভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া দুই দেশের সম্পর্কের বিদ্যমান জটিলতা নিরসনেও তিনি ইতিবাচক বার্তা দিয়েছেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















