প্রতিনিধি 16 August 2026 , 11:42:48 প্রিন্ট সংস্করণ

কাতারের আবু সামরা স্থল সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য পাচারের একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশটির শুল্ক বিভাগ। নিয়মিত তল্লাশির সময় এক যাত্রীর লাগেজ এবং তার পরিহিত পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নিষিদ্ধ সামগ্রীগুলো উদ্ধার করেন দায়িত্বরত কর্মকর্তারা।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে হাশিশ ও শাবু, যার মোট ওজন ২৪.৩৯ গ্রাম। এছাড়া ওই যাত্রীর কাছ থেকে ৩০টি লাইরিকা ট্যাবলেটও জব্দ করা হয়েছে। শুল্ক কর্মকর্তাদের সতর্ক নজরদারির কারণেই এই চোরাচালান শনাক্ত করা সম্ভব হয়।
ল্যান্ড কাস্টমস বিভাগ জানিয়েছে, দেশে মাদক ও নিষিদ্ধ পণ্যের প্রবেশ ঠেকাতে প্রতিটি স্থল সীমান্ত ক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থল সীমান্ত দিয়ে আসা এক যাত্রীর লাগেজ ও পরা পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নিষিদ্ধ হাশিশ (Hashish) ও শাবু (Shabu) সহ মোট ২৪.৩৯ গ্রাম মাদকদ্রব্য এবং ৩০টি লাইরিকা (Lyrica) ট্যাবলেট উদ্ধার করেন কর্তব্যরত শুল্ক ক
সূত্র: গালফ বাংলা



















