প্রতিনিধি 24 August 2026 , 6:56:44 প্রিন্ট সংস্করণ

গ্যাস আমদানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণেই দেশের মানুষ বিদ্যুৎ সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)। রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি; বরং গ্যাস আমদানির নামে বড় ধরনের লুটপাট চালিয়েছে।

সমাবেশে প্রেস সচিব আশ্বস্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার অচিরেই এই বিদ্যুৎ সমস্যার সমাধান করবে। তিনি জানান, ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে বিদ্যুতের সংকট নিরসন সম্ভব হবে। এছাড়া বিএনপি দেশের মানুষের হৃদয়ের ভাষা বোঝে এবং সব ধর্ম ও মতের মানুষকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
আবু আবদুল্লাহ মো. ছালেহ আরও বলেন, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক ও চিকিৎসকসহ সব পেশার মানুষের জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনের সময় যে ‘আই হ্যাভ এ প্ল্যান’ বা পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের কাজ চলছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ এবং জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: ফ্যাসিবাদ গত ১৭ বছরে কিছু করেনি।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















