জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান

  প্রতিনিধি 9 September 2026 , 5:30:37 প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই শপথ গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আগামী এক বছর তিনি জাতিসংঘের এই সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

শপথ গ্রহণের পর নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, তার মেয়াদে বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় সাধারণ পরিষদকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই লক্ষ্য অর্জনে তিনি তার সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content