জাতীয়

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একমত তথ্য মন্ত্রণালয়

  প্রতিনিধি 6 August 2026 , 11:24:47 প্রিন্ট সংস্করণ

দিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, তার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পূর্ণ একমত বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গত ১৭ বছরের নেতৃত্বের ফলেই বর্তমান সরকার গঠিত হয়েছে। এছাড়া জুলাইয়ের এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে একটি তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এসময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, একটি স্বাধীন দেশকে বারবার শৃঙ্খলিত করার কারণে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে যেন আর কেউ দেশকে নতুন করে শিকলে বাঁধতে না পারে, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content