প্রতিনিধি 18 September 2026 , 7:34:17 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার দেবহাটায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্কের অগ্রাধিকার এবং তথ্য যাচাইয়ের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল। এতে উপস্থিত ছিলেন বেটসের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সড়ক উন্নয়ন পরিকল্পনার বিষয়বস্তু ও তথ্য যাচাই নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রাথমিকভাবে দুটি সড়ককে কোর রোডের আওতায় নেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে এবং আরও তিনটি সড়ককে একই আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা রাখা হয়েছে।
অংশগ্রহণকারীরা গ্রামীণ সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে নতুন পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে সড়কের পাশে ১০ ফুট পর্যন্ত মাটি ভরাট এবং ঘের সংলগ্ন এলাকায় প্রটেক্ট ভেড়ি নির্মাণের ওপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আব্দুল মতিন বকুল, সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল ও মোনায়েম হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: এ সময় সড়কের স্থায়িত্ব বাড়াতে রাস্তার পাশে ১০ ফুট পর্যন্ত মাটি দেওয়ার পাশাপাশি ঘেরের পাশে প্রটেক্ট ভেড়ি দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















