আন্তর্জাতিক

রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি হালিমা ইয়াসমিন

  প্রতিনিধি 3 August 2026 , 9:44:45 প্রিন্ট সংস্করণ

রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। বিশ্বের তরুণদের এই বৃহৎ আয়োজনে বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন শিক্ষার্থী হালিমা ইয়াসমিন মুক্তা। বর্তমানে তিনি লিথুয়ানিয়ার কনাস শহরের লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিষয়ে মাস্টার্স করছেন। রাশিয়ার যুববিষয়ক কেন্দ্রীয় সংস্থা ‘রজমলোদেজ’ এবং ‘ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর’ যৌথভাবে এই আয়োজনের উদ্যোক্তা। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রতিযোগিতামূলক বাছাইপ্রক্রিয়ায় হালিমা ‘ফুল ফান্ডেড পার্টিসিপেন্ট’ হিসেবে মনোনীত হয়েছেন, যার ফলে তাঁর ভ্রমণ ও আবাসনসহ যাবতীয় ব্যয়ভার আয়োজক কর্তৃপক্ষ বহন করবে।

আয়োজকরা সৃজনশীল শিল্প, জনপ্রশাসন, বিজ্ঞান, খেলাধুলা, উদ্যোক্তা, মিডিয়া-ডিজিটালাইজেশন ও আইটি এবং সামাজিক খাতের মতো বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করেছিলেন। হালিমা ইয়াসমিন ‘সৃজনশীল শিল্প’ এবং ‘মিডিয়া-ডিজিটালাইজেশন ও আইটি’—এই দুটি বিভাগে আবেদন করে চূড়ান্তভাবে নির্বাচিত হন। তিনি জানান, আবেদনের পর নির্বাচনের বিষয়টি নিয়ে খুব একটা প্রত্যাশা ছিল না, তবে এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সংস্কৃতি ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত গর্বিত।

নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশা নিয়ে হালিমা বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে থাকা সততা, মেধা ও পরিশ্রমের মানসিকতাকে বিশ্বমঞ্চে সার্থকভাবে উপস্থাপন করতে চান তিনি। এই ফেস্টিভ্যালকে আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সফল পেশাজীবী ও মেন্টরদের কাছ থেকে শেখার পাশাপাশি নিজের ভবিষ্যৎ স্টার্টআপের জন্য বিনিয়োগকারী ও পরামর্শ পাওয়ার লক্ষ্য রয়েছে তাঁর। লিথুয়ানিয়ায় পড়াশোনা শেষ করে দেশে ফিরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন এই শিক্ষার্থী।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের উৎসবে বিশ্বের ১৯১টি দেশ থেকে মোট ১০ হাজার যুব প্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে রাশিয়া ব্যতীত অন্যান্য দেশ থেকে পাঁচ হাজার আন্তর্জাতিক প্রতিনিধি আমন্ত্রিত হয়েছেন। এই ফেস্টিভ্যাল তরুণদের প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগকারী খুঁজে পেতে এবং বিভিন্ন খাতের গবেষক ও পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে। বাছাইপ্রক্রিয়ায় সর্বোচ্চ নম্বর পাওয়া প্রতিনিধিদের সব খরচ বহন করা হচ্ছে এবং অন্যদের ক্ষেত্রে আংশিক খরচের সুবিধা রাখা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী বিদেশি নাগরিকদের জন্য রাশিয়া ভ্রমণের ভিসা ফি মওকুফ করা হয়েছে।

ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তরের প্রেস টিম জানিয়েছে, বাংলাদেশ থেকে এবার মোট ৯০ জন প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। তবে বাছাইপ্রক্রিয়া এখনো চলমান থাকায় বর্তমানে ঠিক কতজন বাংলাদেশি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, সেই সংখ্যাটি এখনই নিশ্চিত করা সম্ভব নয়।

উচ্ছ্বসিত হালিমা ইয়াসমিন বলেন, ‘ফেব্রুয়ারিতে আবেদনের পর ফেস্টিভ্যালের কথা একরকম ভুলেই গিয়েছিলাম।

দেশের প্রতিনিধিত্ব করার সম্মানের অনুভূতি সত্যিই দারুণ।’ এই ফেস্টিভ্যাল নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের তরুণদের মধ্যে যে প্রতিভা, সততা ও পরিশ্রমের মানসিকতা রয়েছে, সেটিকে সার্থক ও

বিশেষ করে এটা ভেবে খুবই গর্ব হচ্ছে যে এত বড় একটি প্ল্যাটফর্মে বাংলাদেশকে, বাংলাদেশের সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরতে পারব।

দেশের প্রতিনিধিত্ব করার সম্মানের অনুভূতি সত্যিই দারুণ।’ এই ফেস্টিভ্যাল নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের তরুণদের মধ্যে যে প্রতিভা, সততা ও পরিশ্রমের মানসিকতা রয়েছে, সেটিকে সার্থক ও সফল রূপ দিতে পারে সম্ভাবনাময় এই আয়োজন।

তাই আমার মতো তরুণদের জন্য সুযোগ আছে এখান থেকে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানো, বিশেষ করে অন্যান্য দেশের তরুণ প্রতিনিধিদের সঙ্গে মেলবন্ধন করার।

এ ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী সব বিদেশি নাগরিকের জন্য রাশিয়া ভ্রমণে প্রয়োজনীয় ভিসার ফি–ও মওকুফ করা হয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content