আন্তর্জাতিক

নেপালে বন্যা: মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

  প্রতিনিধি 29 August 2026 , 4:08:21 প্রিন্ট সংস্করণ

হিমালয় থেকে নেমে আসা ভোটেকোশি নদীর আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। বন্যার তোড়ে ভেসে আসা বিপুল সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে, যা শনাক্ত ও সংরক্ষণের জন্য উপযুক্ত স্থান সংকুলান করা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।

বুধবারের বন্যায় রাসুয়া ও নুয়াকোট এলাকা থেকে ভেসে আসা মৃতদেহগুলো নুয়াকোট ছাড়াও ভাটির দিকের চিতওয়ান, তানাহুন ও নাওয়ালপরাসি এলাকায় উদ্ধার করা হয়েছে। নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপরাসির মর্গগুলোতে জায়গা না থাকায় অনেক মৃতদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে স্থানান্তর করতে হয়েছে। পোখারার হাসপাতালগুলোও জানিয়েছে যে, বিভিন্ন জেলা থেকে আসা লাশের চাপে তাদের মর্গ পূর্ণ হয়ে গেছে। এই সংকট মোকাবিলায় চিতওয়ানের ভরতপুরে অস্থায়ী মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content