প্রতিনিধি 20 September 2026 , 11:26:20 প্রিন্ট সংস্করণ

আগামী বছর জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ ভবনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি জানান, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছিল, সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। মূলত নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্রের প্রাপ্যতা এবং শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি।
এছাড়া, ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দল সহ স্টেকহোল্ডারদের সাথে যে সংলাপ হওয়ার কথা ছিলো, সেটিও বাতিল করেছে কমিশন।
সূত্র: আলোকিত বাংলাদেশ













