জাতীয়

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০

  প্রতিনিধি 3 August 2026 , 2:17:49 প্রিন্ট সংস্করণ

দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৫৮০ জন রোগী। সোমবার (৩ আগস্ট) বিকেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, বরিশাল বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে দুইজন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৮৪ জনে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ হাজার ৩৪৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যেখানে মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content