সারাদেশ

নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মৃত অবস্থায় পাওয়ার

  প্রতিনিধি 19 September 2026 , 10:07:27 প্রিন্ট সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। অপ্রতিম সপ্তম শ্রেণিতে পড়ত।

পরিবারের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছিল।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জিলানী কাজ করতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়ায় মরদেহটি উদ্ধার করে। প্রতিবেদনে যোগ করা তথ্য: শনিবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content