দুর্ঘটনা

পূর্বধলায় নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এক নারী ও এক শিশু মৃত্যু

  সাগর আহমেদ জজ,, নেত্রকোনা প্রতিনিধি ১ জুন ২০২৬ , ৩:৪৬:৩৭ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনা পূর্বধলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষমপুরে গ্রামের চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে জামিলা আক্তার ও নুসরাত পূর্বধলা উপজেলার বিশকাকুনী-বিষমপুর গ্রামের একিন আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে তারা আরও কয়েকজনের সঙ্গে একটি ছোট কাঠের নৌকায় করে চিকনি বিলে ঘুরতে যান। একপর্যায়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content