নিজস্ব প্রতিনিধি: ১৯ মে ২০২৬ , ৩:৩৮:৪৮ প্রিন্ট সংস্করণ

স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন সাংবাদিক ইলিয়াছ হোসাইন। দীর্ঘদিন ধরে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সাংগঠনিক দক্ষতা এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সাংবাদিক অঙ্গনে নিজেকে একজন বিশ্বস্ত ও পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সাংবাদিকতায় কঠোর শ্রম, মেধা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস চেয়ারম্যান পদে তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান মাননীয় জনাব মাহমুদুল হাসান তার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন।

তিনি গত চার বছর ধরে জাতীয় দৈনিক “সরেজমিন বার্তা” পত্রিকার কুমিল্লা জেলা রিপোর্টার হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং জাতীয় দৈনিক লোকালয় পত্রিকার উপ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সবসময় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছেন। সাংবাদিক ইলিয়াছ হোসাইন বলেন, “আমি সবসময় স্বচ্ছ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার মতো একটি সম্মানিত সংগঠনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। এজন্য আমি সংগঠনের চেয়ারম্যান মাননীয় মাহমুদুল হাসান স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, “সংগঠনের মর্যাদা অক্ষুণ্ণ রেখে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।


বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ জানান, সাংবাদিক ইলিয়াছ হোসাইন তার সততা, বিশ্বস্ততা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে ইতোমধ্যে সাংবাদিক মহলে একটি ইতিবাচক অবস্থান তৈরি করেছেন। তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সাংবাদিক সমাজের অনেকেই মনে করেন, সৎ ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে ইলিয়াছ হোসাইন ভবিষ্যতে গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।





