আন্তর্জাতিক

ভেনিসে বিভিন্ন দেশের প্রবাসী ও স্থানীয়দের সম্প্রীতি ও সংস্কৃতির অনন্য এক প্রদর্শনী মিলনমেলা

  মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইউরোপ ব্যুরো প্রধান ৮ জুন ২০২৬ , ৩:৫৫:৪১ প্রিন্ট সংস্করণ

ইতালির ভেনিসে বিভিন্ন দেশের প্রবাসী ও ইতালিয়ান নাগরিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য মেলা। ‘বিভা পিরাগেত্ত’ সংগঠনের পরিচালনায় এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ সহযোগিতায় এই বহুমাত্রিক মেলার আয়োজন করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মেলায় এবারও বিভিন্ন দেশের প্রবাসী এবং স্থানীয় ইতালীয় নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মেলা প্রাঙ্গণে স্থান পায় বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী বাহারি সব খাবার এবং আকর্ষণীয় প্রসাধনী সামগ্রীর স্টল। আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে বহুজাতিক এই মিলনমেলা বৈচিত্র্যের মাঝে ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। একই ছাদের নিচে বিভিন্ন দেশের মানুষের এই সমাগম শহরের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সম্প্রীতি আরও মজবুত করবে। এর মাধ্যমে একে অপরের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সম্পর্কে জানার এক দারুণ সুযোগ তৈরি হয়েছে।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, এই ধরনের আয়োজন ভেনিস শহরকে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন মেলবন্ধনের শহর হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখছে। প্রতি বছর এই আয়োজনের পরিধি আরও বৃদ্ধি পাবে এবং প্রবাসীদের মধ্যকার এই সম্প্রীতি চিরকাল অটুট থাকবে—এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook Comments Box