সারাদেশ

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

  প্রতিনিধি 7 September 2026 , 1:13:27 প্রিন্ট সংস্করণ

রাজধানীর প্রধান প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অবৈধ চার্জিং পয়েন্ট ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই নীতিমালা কার্যকর হওয়ার পর অটোরিকশার নম্বর প্রদান এবং চালকদের নিবন্ধনের আওতায় আনা হবে।

তিনি বলেন, নিয়ন্ত্রণহীন এসব যানবাহন নিয়ন্ত্রণে বিধিমালা সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। কর্মসংস্থান ও পরিবেশের মতো বিষয়গুলো বিবেচনায় রেখে কিছু শর্তসাপেক্ষে দ্রুতই এই নীতিমালা কার্যকর করা হবে। এছাড়া পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content