জাতীয়

সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবিকে প্রেসিডেন্টের নির্দেশনা

  প্রতিনিধি 31 August 2026 , 10:25:29 প্রিন্ট সংস্করণ

সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাতকালে বিজিবি মহাপরিচালক প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।

বৈঠকে প্রেসিডেন্ট সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে বিজিবিকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন। বিশেষ করে সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় বিজিবি মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের যে উদ্যোগ বিজিবি নিয়েছে, তা তিনি তুলে ধরেন। প্রেসিডেন্ট এই উদ্যোগের প্রশংসা করেন এবং সীমান্ত সুরক্ষায় প্রযুক্তি সংযোজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠকে প্রেসিডেন্টের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content