আন্তর্জাতিক

নতুন তথ্য: রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

  প্রতিনিধি 20 September 2026 , 8:18:30 প্রিন্ট সংস্করণ

দেশের প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতের চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গত শুক্রবার সরেজমিনে প্রকল্পটি পরিদর্শন শেষে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধিদলে যারা ছিলেন

  • সোপন পর্নচোকচাই: সভাপতি, এফআইএবিসিআই (থাইল্যান্ড)।
  • ক্লেটন ওয়েড: এমডি, প্রিমিয়ার হোমস আরই কোম্পানি লিমিটেড।
  • সালভাতোর পারিসি: সভাপতি, এফআইএবিসিআই (থাইল্যান্ড, ফুকেট)।
  • লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ: এমডি, অ্যাসেট এক্স প্রোপার্টি কোম্পানি লিমিটেড।

পরিদর্শনকালে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার সিইও মো. আহসান হাবিব প্রতিনিধিদলটিকে স্বাগত জানান। সফরকালে তাঁরা প্রকল্পের পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তাব্যবস্থা, বিস্তৃত সবুজ পরিসর ও আধুনিক নাগরিক সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন। এছাড়া তারা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা এবং সমন্বিত কমিউনিটি জীবনধারা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

প্রতিনিধিদলটি তাদের প্রতিক্রিয়ায় রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও উন্মুক্ত পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, পরিকল্পিত সবুজ পরিসর ও উন্মুক্ত স্থান শিশুদের স্বাভাবিক বিকাশে সহায়তার পাশাপাশি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে। আধুনিক আবাসন ব্যবস্থাপনার এমন উদ্যোগ দেশের রিয়েল এস্টেট খাতের জন্য দৃষ্টান্তমূলক বলে তারা উল্লেখ করেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content