প্রতিনিধি 7 August 2026 , 12:42:52 প্রিন্ট সংস্করণ

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ডিপ্লোম্যাটিক এলাকায় অবস্থিত ওই বাসভবনে বড় ধরনের আগুন না থাকলেও প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা বালতি ও মগে পানি ব্যবহার করে আগুন নেভান এবং পরে যন্ত্রের সাহায্যে ধোঁয়া বের করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ধারণা, বাসার টেলিভিশন থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়ার কারণে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে নাইমা ইমরানকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাইকমিশনার ইমরান হায়দারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোম্যাটিক এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘট
আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে আমরা যতটুক জানতে পেরেছি, বাসার টিভি থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হতে পারে।
ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে দেখতে পায়, রুমে তেমন আগুন নেই তবে ধোয়া ছিল।
সূত্র: মানবজমিন



















