প্রতিনিধি 17 August 2026 , 1:58:29 প্রিন্ট সংস্করণ

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানী ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করা এবং পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। গোলাপি রঙের এই বাসগুলোতে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।

আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বিশেষ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রোববার (১৬ আগস্ট) বিআরটিসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধনের পর থেকে নির্ধারিত রুটে বাসগুলো চলাচল শুরু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকবেন। বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লার সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















