আন্তর্জাতিক

আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

  প্রতিনিধি 29 August 2026 , 12:24:35 প্রিন্ট সংস্করণ

ইরান ও কাতারের মধ্যকার চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, দুই দেশের উচ্চপর্যায়ের এই বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক আগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা প্রশমনে কাতারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষই আঞ্চলিক উত্তেজনা কমিয়ে সংলাপের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে একমত পোষণ করেছে।

বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল হরমুজ প্রণালি। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ দিয়ে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। এ সময় হরমুজ প্রণালিতে একটি যৌথ নৌ-চলাচল করিডর প্রতিষ্ঠার প্রস্তাবিত ধাপভিত্তিক কাঠামো নিয়েও দুই নেতা মতবিনিময় করেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content