শিক্ষা

এসএসসি ২০২৬: ইংরেজি ও গণিতে বিপর্যয়, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

  প্রতিনিধি 10 August 2026 , 7:25:57 প্রিন্ট সংস্করণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দেশের সব বোর্ডেই ইংরেজি এবং গণিত বিষয়ে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর বিপরীতে আইসিটি বিষয়ে পাসের হার তুলনামূলকভাবে সর্বোচ্চ। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৭৮.৪০ ও ৮২.৮৫ শতাংশ। এছাড়া রাজশাহী বোর্ডে ৭৪.৭ ও ৭৭.১৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮১.২৯ ও ৮১.৭৫ শতাংশ, যশোর বোর্ডে ৭১.৮৪ ও ৮৩.৩৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২.২৭ ও ৮০.০৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৬৯.২৪ ও ৭৭.৯৮ শতাংশ, সিলেট বোর্ডে ৬৯.১১ ও ৭৫.৯৬ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৭২.৯১ ও ৭১.০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

ময়মনসিংহ বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৬৬.৬৪ ও ৬৯.৬১ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই হার যথাক্রমে ৭৯.২১ ও ৬৯.৯৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৯৪.৭৯ ও ৭০.৯২ শতাংশ। সব বোর্ড মিলিয়ে আইসিটি বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী কৃতকার্য হওয়ার গৌরব অর্জন করেছে।

এ বছর পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে এবং জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। অথচ গত ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উভয়ই হ্রাস পেয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ। সেই হিসেবে সাধারণ বোর্ডগুলোতে পাসের হার ৩.৯৯ শতাংশ কমেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার সামগ্রিক ফলাফল শিক্ষাক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে সারা দেশে গড় পাশের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী।

যা গত বছর ছিলে ৬৮ দশমিক ০৪ শতাংশ।

এসএসসি পরীক্ষার ফল ২০২৬ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Facebook Comments Box

আরও খবর

Sponsered content