জাতীয়

গণতন্ত্র সুসংহত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন রাষ্ট্রপতি

  প্রতিনিধি 14 September 2026 , 2:19:44 প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, দেশের গণতন্ত্রকে একটি মজবুত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে অভিহিত করেন। তিনি জেলা পরিষদের প্রশাসকদের প্রতি আহ্বান জানান যেন তারা ফ্যাসিবাদী শাসনের সময়কার দুর্নীতি ও অনিয়মের জাল থেকে বেরিয়ে আসতে সক্রিয় ভূমিকা রাখেন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

জেলা পরিষদের প্রশাসকরা এসময় রাষ্ট্রপতির কাছে তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তাদের এসব দাবির বিষয়ে রাষ্ট্রপতি আশ্বস্ত করে জানান, বর্তমান সরকার জনগণের সরকার এবং তাদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

সংলাপকালে রাষ্ট্রপতি দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণ ও অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। পাশাপাশি জেলা পরিষদগুলোর উন্নয়ন প্রকল্পগুলোতে গতিশীলতা ফেরানো এবং স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করতে তিনি প্রশাসকদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content