প্রতিনিধি 20 September 2026 , 1:32:50 প্রিন্ট সংস্করণ

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন রোগী। রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন চিকিৎসাধীন। একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















