প্রতিনিধি 3 August 2026 , 10:45:08 প্রিন্ট সংস্করণ

সংযুক্ত আরব আমিরাতে শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের আদালত বেনজীর আহমেদকে এমন শর্তে জামিন দিয়েছেন যাতে তিনি দেশটি ত্যাগ করতে না পারেন। বিষয়টি জানার পর সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সচিব মহোদয় ইউএইর রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। জামিনের শর্তাবলির সার্টিফাইড কপি সংগ্রহের জন্য আমাদের নিয়োজিত ল’ ফার্মকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তার জামিন বাতিলের জন্য পিটিশন দাখিল করতে বলা হয়েছে। কারণ, তার কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে।’
সূত্র: মানবজমিন



















