সারাদেশ

প্রেক্ষাপট: মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা

  প্রতিনিধি 3 August 2026 , 12:15:58 প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে নতুন নীতিমালা গ্রহণ করা হয়েছে। এতদিন অন্য দেশের তুলনায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলো কম সুযোগ পেত। বর্তমান সরকার অন্যান্য কর্মী প্রেরণকারী দেশের সাথে সমতা বজায় রাখতে বাংলাদেশসহ ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের এজেন্সির জন্য অভিন্ন মানদণ্ড নির্ধারণের বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা চালিয়ে আসছিল।

গত ২১-২২ মে ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে মালয়েশিয়ার প্রতিনিধিদল বেসরকারি রিক্রুটিং এজেন্সি নির্বাচনের একটি নির্দিষ্ট মানদণ্ড বাংলাদেশকে অবহিত করে। ২৮ অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এই সিলেকশন ক্রাইটেরিয়া বা বাছাই নীতিমালা পাওয়া গেছে।

নতুন নীতিমালা অনুযায়ী, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স পাওয়ার পর অন্তত ৫ বছরের সন্তোষজনক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বিগত ৫ বছরে বিদেশে কমপক্ষে ৩ হাজার কর্মী পাঠানোর প্রমাণ থাকতে হবে। সেই সাথে বিগত ৫ বছরের মধ্যে অন্তত ৩টি ভিন্ন দেশে কর্মী নিয়োগের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এজেন্সিগুলোর অবশ্যই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ লাইসেন্স এবং কর্মী গ্রহণকারী দেশের কর্তৃপক্ষের দেওয়া সদাচরণের সনদ (Certificate of Good Conduct) থাকতে হবে। কোনো এজেন্সির বিরুদ্ধে মানব পাচার, শ্রম আইন লঙ্ঘন, অর্থপাচার বা জোরপূর্বক অর্থ আদায়ের মতো অপরাধের রেকর্ড থাকলে তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না।

অবকাঠামোগত সক্ষমতার বিষয়ে বলা হয়েছে, এজেন্সির নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন ও কারিগরি প্রশিক্ষণের সুবিধা থাকবে। এছাড়া কমপক্ষে ৩ বছর ধরে পরিচালিত ১০ হাজার বর্গফুট আয়তনের স্থায়ী অফিস থাকতে হবে। পাশাপাশি ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে সন্তোষজনক কাজের প্রশংসাপত্র এবং মালয়েশিয়ার নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলি অনুসরণের প্রমাণক জমা দিতে হবে।

সরকার জানিয়েছে, এই শর্তগুলো পূরণকারী বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিগুলোকে তালিকাভুক্ত করার জন্য মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানানো হবে। কোনো ধরনের ব্যত্যয় ছাড়াই এই তালিকা চূড়ান্ত করা হবে।

নির্ধারিত মানদণ্ড পূরণে সক্ষম আগ্রহী রিক্রুটিং এজেন্সিগুলোকে আগামী ৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এই প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম ৫ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বিগত ৫ বছরে বিদেশে ন্যূনপক্ষে ৩,০০০ কর্মী প্রেরণের প্রমাণক থাকতে হবে।

এজেন্সির অনুকূলে পৃথক পৃথক ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনকভাবে অভিবাসন কার্যক্রম সম্পাদানের প্রশংসাপত্র থাকতে হবে।

আগামীতে এসব অভিন্নভাবে মানদন্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমারের রিক্রটিং এজেন্ট ঠিক করা হবে বলেও জানা গেছে।

রিক্রুটিং এজেন্সির অবশ্যই কমপক্ষে ৩ বছর যাবৎ পরিচালিত ন্যূনপক্ষে ১০,০০০ বর্গফুট আয়তনবিশিষ্ট একটি স্থায়ী অফিস থাকবে, যেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামোগত সুবিধা থাকতে হবে।

এমতাবস্থায়, উপরে বর্ণিত ‘নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া’ পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টসমূহকে আগামী ০৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপরোল্লিখিত কাগজপত্রসহ আবেদন দাখিল করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

ববস্থাপনা সম্পাদক: মোস্তাফিজুর রহমান মোস্তফা মাল্টিমিডিয়া সম্পাদক: মোহাম্মদ সাগর

ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701

Facebook Comments Box

আরও খবর

Sponsered content