জাতীয়

প্রেক্ষাপট: স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

  প্রতিনিধি 31 August 2026 , 8:46:11 প্রিন্ট সংস্করণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। ইসি সচিব আখতার আহমেদের তথ্য অনুযায়ী, হালনাগাদ প্রক্রিয়ায় নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে। তবে নির্বাচনের সময়সূচি পিছিয়ে গেলে নতুন ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হবে।

ইসির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী নভেম্বরের শেষভাগ অথবা ডিসেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content