প্রতিনিধি 6 August 2026 , 8:22:32 প্রিন্ট সংস্করণ

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে ভারতে পাচারের সময় দুই স্বর্ণবারসহ মোবারক হোসেন নামের এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা। বুধবার (৫ আগস্ট) বিকেলে সন্দেহভাজন ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের পর তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। আটক মোবারক মুন্সিগঞ্জ সদর এলাকার তাজউদ্দীনের ছেলে।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, ভারতে যাওয়ার পথে ওই যাত্রীর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তার শরীরের ভেতরে আরও কোনো স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছে কি না, তা নিশ্চিত হতে এক্স-রে করা হলেও অতিরিক্ত কিছু পাওয়া যায়নি।
কাস্টমসের এই কর্মকর্তা আরও জানান, আটক পাসপোর্টধারীর বিরুদ্ধে প্রচলিত স্বর্ণপাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে যাত্রীর শরীর তল্লাশি করে বায়ুপথ থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















