রাজনীতি

ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই: ডা. জাহেদ উর রহমান

  প্রতিনিধি 11 August 2026 , 8:56:57 প্রিন্ট সংস্করণ

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক ঢাকা সফরকে কেন্দ্র করে কোনো ধরনের জল্পনা-কল্পনার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, ‘র’ প্রধান চীন সফর শেষে ঢাকায় এসেছিলেন এবং এটি একটি নিয়মিত সফর। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে।

হঠাৎ এই সফরের কারণ জানতে চাওয়া হলে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। আমাদের গোয়েন্দা প্রধানও এর আগে ভারত সফর করেছেন। তিনি আরও বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যে কথাটি প্রায়ই বলে থাকেন, তা হলো—প্রতিবেশীকে পরিবর্তন করা সম্ভব নয়। পররাষ্ট্রনীতির আলোকে তিনি উল্লেখ করেন যে, বন্ধু পরিবর্তন করা গেলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না।

উল্লেখ্য যে, ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে এই সরকারি সফরে আসেন তারা। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সফরকালে পরাগ জৈন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফর শেষে সোমবার প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে।

হঠাৎ করে ‘র’ প্রধানের সফর কেন—এমন প্রশ্নের জবাবে ডা.

আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই—ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তার বক্তব্যে এই কথাটা বলেছেন, যে কথাটা আমরা সবসময় বলি—প্রতিবেশী আসলে পাল্টানো যাবে না।

আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সঙ্গে বসেন।

এটা নিয়ে মনে হয় স্পেকুলেশনের (জল্পনা) কিছু নেই।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content