সারাদেশ

সিলেটের রায়নগরে তিনজনকে হত্যার ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার

  প্রতিনিধি 13 August 2026 , 12:21:08 প্রিন্ট সংস্করণ

সিলেটের রায়নগর এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামে এক রংমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া রায়নগর এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা এবং মৃত নূর মিয়ার ছেলে।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এক প্রেস ব্রিফিংয়ে জানান, আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমের বাসায় কাজের সুবাদে বাবুলের যাতায়াত ছিল। সেখানে কর্মরত গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সকালে বাবুল ওই বাসায় গেলে তাহমিনা দরজা খুলে দেয়। এরপর তাহমিনার কক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুল তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকেও হত্যা করা হয় এবং সবশেষে আব্দুস সাত্তারকে হত্যা করা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বাবুল বারান্দা দিয়ে পালিয়ে যায় এবং পাশের ফ্ল্যাটের একটি স্থানে খুনে ব্যবহৃত ছুরিটি ফেলে দেয়। সিসিটিভি ফুটেজেও গৃহকর্মীর চিৎকারের পর সুরাইয়া বেগমের এগিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। বর্তমানে পুলিশ এ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সে খুনের ঘটনা স্বীকার করেছে।

গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে সিলেটের রংমিস্ত্রী বাবুল মিয়া একাই খুন করেছে তিন জনকে।

এক পর্যায়ে বাবুল চাকু দিয়ে তাহমিনাকে খুন করে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content