আন্তর্জাতিক

৬০ ঊর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ করল ওমান

  প্রতিনিধি 25 August 2026 , 7:37:06 প্রিন্ট সংস্করণ

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা এবং বিদ্যমান পারমিট নবায়ন করার প্রক্রিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে নিয়োগদাতাদের করা পারমিট নবায়নের আবেদনগুলো কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করছে বলে ভুক্তভোগী প্রবাসীরা জানিয়েছেন। সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বর্তমানে ৬০ বছর বয়স অতিক্রম করা প্রবাসীদের ওয়ার্ক পারমিট দেওয়ার সুযোগ নেই।

দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ ও দক্ষ প্রবাসীদের মধ্যে এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার প্রবাসীদের জন্য ৬০ বছর বয়সের পরও ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ উন্মুক্ত করেছিল, যার মূল লক্ষ্য ছিল অভিজ্ঞ কর্মীদের দেশটিতে ধরে রাখা। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে ওমান সরকার কার্যত সেই আগের নীতি থেকে সরে এল। যদিও দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবাটি এখনো সচল রয়েছে, তবে সেখানে বয়সসীমা সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা বা তথ্য উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content