আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

  প্রতিনিধি 12 August 2026 , 11:33:38 প্রিন্ট সংস্করণ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার টেলিগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে মোজতবা খামেনিকে ঘিরে থাকা কিছু মানুষের সাথে কথোপকথনরত অবস্থায় দেখা যায়। তবে মেহের নিউজের প্রতিবেদনে ভিডিওটি ধারণের স্থান বা সময় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি, এমনকি তার সাথে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক হামলা চালায়। ওই ভয়াবহ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সাধারণ নাগরিক প্রাণ হারান। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। সিনহুয়ার বরাতে পাওয়া এই তথ্য অনুযায়ী, বাবার মৃত্যুর পর এই প্রথম মোজতবা খামেনির নতুন কোনো ভিডিও দৃশ্য প্রকাশ্যে এল।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content